ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

    admin
    September 19, 2026 4:46 pm
    Link Copied!

    ​মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    রাজশাহী শহরকে আরো সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে (সিএন্ডবি মোড়) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।
    ​রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশন (রিডা)-এর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির যৌথ আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দ।
    ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রিয় রাজশাহী শহরকে আরও সবুজ করে তুলতে হবে। রাজশাহী শহরকে সবুজায়িত করতে বিগত দুই-তিন যুগ ধরে যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, তার অর্জিত এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই অর্জন ও গৌরব আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।”
    ​নিজের অভিজ্ঞতা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, “আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছরে সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছিল এই মহানগরী। যার ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্ব দরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ নামে সুনাম কুড়িয়েছে। পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছি।”
    ​বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে। পৃথিবীতে গাছ না থাকলে কোনো প্রাণের অস্তিত্ব থাকত না। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করাকে প্রত্যেকের পবিত্র দায়িত্ব মনে করতে হবে।”
    ​এ সময় তিনি নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবদান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    ​রিডা-র সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং বিএফআইডিসি-র চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল।
    ​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চারা রোপণ করেন এবং উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST