জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
১৯সেপ্টম্বর শনিবার সকাল ১০ টায় বাহেরগড়া শাহ সাহেব (রহ:) মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরনী ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত পুরস্কার বিতরনী ও দোয়া অনুষ্ঠানে অত্র কমপ্লেক্সের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক পাটোয়ারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা সম্মানিত সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার মসজিলে শূরা সদস্য নূরে আলম মিয়াজী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীরহাট ইউনিয়নের সম্মানিত আমীর মাওলানা জাফর আহমদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


