মো:সিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কুলাউড়ার কৃতিসন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সবসময় জনতার ক্ষমতার কথা বলেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাননি; বরং দেশের মানুষের কথা চিন্তা করেছেন এবং মানুষের পাশে ছিলেন।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমানের অবদানের কথা বলতে গেলে তা শেষ হওয়ার নয়। তিনি একজন মহান ব্যক্তিত্ব। তিনি আরব বলেন ফ্যাসিস্ট সরকার হাসিনা দেশের কল্যানে মানুষের কল্যানে কাজ করে যায় নাই এবং ছাত্রলীগের যুবলীগ কেও এ দেশের কল্যানে কাজ করে নাই।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


