ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি ওষুধসহ ৩ জন আটক

    admin
    September 22, 2026 2:58 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান :

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন তুমব্রু বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকটি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
    বিজিবি জানায়, জব্দকৃত ওষুধের আনুমানিক সিজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
    আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লানপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়াপাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আকছার।
    বিজিবি সূত্র আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ওষুধগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
    জব্দকৃত ওষুধ ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST