ঢাকাTuesday , 22 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ

    admin
    September 22, 2026 3:01 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনায় স্থানীয় জনগোষ্ঠীর মৌলিক সেবা ও সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ্যাডভোকেসি মিটিং মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন খাতে স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা এবং বিদ্যমান সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    ফুড ফর দ্য হাংরি কানাডা’র সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগো নারী’র আয়োজনে বরগুনাস্থ ‘জাগো নারী ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার-পাঠশালা’য় এ সভা অনুষ্ঠিত হয়। ‘আলোকিত’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও উপকারভোগীরা অংশ নেন।

    সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু সরকারি সেবা প্রদানই যথেষ্ট নয়, এসব সেবা মানুষের কাছে কতটা সহজে এবং কার্যকরভাবে পৌঁছাচ্ছে, সেটিও নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা ও সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট দপ্তর, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা, প্রাণিসম্পদ খাতে সেবা প্রাপ্তি এবং স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের সম্ভাবনা ও সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য সামাজিক ও মৌলিক পরিষেবার মানোন্নয়ন এবং এসব সেবায় তাদের প্রবেশাধিকার আরও সহজ করার বিষয়ে করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সভায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রোগ্রাম ডিরেক্টর মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোকিত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অমিত কুমার মালাকার।

    প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম বদরুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোঃ সালেহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তামিম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, বুড়িরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল বাশার, এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির এবং দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা সংবাদদাতা জাহাঙ্গীর কবীর মৃধা।

    এ্যাডভোকেসি মিটিংয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা তুলে ধরা এবং বাস্তবসম্মত সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

    মোঃ শাহজালাল
    বরগুনা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST