ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭সেপ্টম্বর) সকাল ১০টায় উপজেলা বাবুছড়া ইউনিয়নে দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং বিকাল ৩টায় দীঘিনালা কমিউনিটি সেন্টারে
কবাখালী ও বোয়ালখালী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা উপজেলায় বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় ভারচুয়াল বক্তব্যে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
দীঘিনালা উপজেলায় বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধরন সম্পাদক এম এন আফছার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিঙ্কু , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আব্দুর রব রাজা, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক বেদারুল ইসলাম , জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.শাহেদুল হোসেন সুমন, দীঘিনালা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম
ভারচুয়াল বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বলেন,
আগামী সংসদ নির্বাচনে সকল পাহাড়ি বাঙালি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করে দেশের মানুষের সেবা করা আমাদের প্রধান লক্ষ্য।



