ঢাকাSunday , 5 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলছিটি তে হাম টিকা উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

    admin
    April 5, 2026 8:19 pm
    Link Copied!

    মাহবুব হাসান স্টাফ রিপোর্টার

    ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ রবিবার সকালে এক কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বিশ্বব্যাংকের সাবেক পুষ্টিবিদ ডা:জিয়াউদ্দিন হায়দার।

    পুরো জেলার মধ্যে নলছিটি হাসপাতালে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে সত্যিই আনন্দ দেয়।অবহেলিত স্বাস্থ্য খাতে যেনো পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে।চিকিৎসক ছিলো না,এমবিবিএস চিকিৎসক এসেছে,ডেন্টিস্ট এসেছে,প্যাথলজি টেস্টে টেকনোলজিস্ট এসেছে,ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সব।

    শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে ঝালকাঠিতে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি।আজ ০৫ এপ্রিল রবিবার দুপুরে জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

    অনুষ্ঠানের আয়োজকরা জানান, শিশুদের মধ্যে হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি কমানো এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

    প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।
    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সের শিশুদের মাঝে টিকা প্রদান কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST