ঢাকাSunday , 7 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাইক্ষ্যংছড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-৩০

    admin
    September 7, 2025 10:18 am
    Link Copied!

    উমংনু মারমা , বান্দরবান থে‌কে//

    নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩০ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

    এতে এক পক্ষে অংশ নেন, নাইক্ষ্যংছড়ির চাকঢালা ফুটবল একাদশ বনাম অপরদিকে কচ্ছপিয়া ইউনিয়নে ডাক্টর কাটা খেলোয়াড় একাদশ । খেলা পরিচালনা কমিটির আহবায়ক শফিউল আলম জানান, খেলা শেষের ৫ মিনিট আগে চাকঢালা খেলোয়াড় একাদশের পক্ষে ফাউল পেলে এটি রেফারি সিদ্ধান্ত দেওয়ায় আগেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরুর সাথে সাথে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়, বদিউল আলম, ৩৮ পিতা সাবের আহামেদ, নুরুল আবছার, ২৫ পিতা ছালেহ আহমেদ, মোঃ ইউছুফ ২৫ পিতা জাফর আলম, মোস্তফা ২০ পিতা নুরুল হাকিম, মোঃ তাজেল ২১ পিতা ছুরুত আলম, নুরুল ইসলাম ২৭ পিতা ফরিদুল আলম, ওবায়দুল হক জনি ২১ পিতা কাদের হোসেন, সাইফুল ইসলাম ২৩ পিতা ফরিদুল আলম, নুরুল আবছার ১৭ পিতা মঞ্জুর আলম, আব্দুল গফুর ২৭ পিতা মৃত্যু মোঃ নাজুসহ প্রায় ৩০ জন। তাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, তাদের মধ্যে গুরুত্ব আহত ৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক। তিনি জানান সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের চিকিৎসার জন্য পরামর্শ দেন। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া কথা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST