ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নীলফামারীতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ

    admin
    August 10, 2026 10:35 pm
    Link Copied!

    রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, জেলা কালচারাল অফিসার মিজ নুঝাত তাবাসসুম রিমু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার সংস্কৃতিপ্রেমী ও সুধীজন।
    আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি ছিলেন বাঙালির সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও মানবিক চেতনার অন্যতম পথপ্রদর্শক। তাঁর সাহিত্যকর্মে মানবতা, প্রেম, প্রকৃতি, সাম্য ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও মানুষের জীবন ও সমাজকে আলোকিত করে চলেছে।
    বক্তারা আরও বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কালজয়ী। কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটকসহ সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় তাঁর অসামান্য সৃষ্টি বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। তাঁর চিন্তা ও দর্শন নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
    আলোচনা সভার পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
    অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
    এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সৃষ্টিশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
    গভীর শ্রদ্ধা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নীলফামারীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের অনুষ্ঠান শেষ হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST