ঢাকাSunday , 13 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পদ্মায় নৌকাডুবি বিএসএফের উদ্ধার; ১০ যাত্রী দেশে ফিরেছে

    admin
    September 13, 2026 2:21 pm
    Link Copied!

    বেবিয়ারা খাতুন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার; ১০ যাত্রী দেশে ফিরেছে
    চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ভারতে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি যাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। এ ঘটনায় এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
    শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী এলাকায় আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।

    এসময় মো. ওয়াসিম নামে এক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বাকি ১১ জন পানিতে পড়ে নিখোঁজ হন।

    পরে সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্প থেকে বিজিবিকে জানানো হয়, নৌকাডুবির ঘটনায় ১০ বাংলাদেশি যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিন শিশু রয়েছে।

    এরপর ৫৩ বিজিবির উদ্যোগে রাত ৯টা ৫৫ মিনিটে ফরিদপুর বিওপি ও বিএসএফের খান্দুয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উদ্ধার হওয়া ১০ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। নিশ্চিত করছেন ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

    পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের উপস্থিতিতে উদ্ধার হওয়া সবাইকে তাদের নিকটাত্মীয় মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।

    উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—মো. রাসেল, মো. ইব্রাহিম, সওদাগর, মো. ইব্রাহিম, সখিনা, নিলুফা, তানিয়া ও তার ২০ দিন বয়সী শিশু সন্তান এবং সানাউল্লাহ ও আল আমিন। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর বকরীপাড়া এলাকায়।

    এদিকে একই গ্রামের মো. মোস্তফা নামে ৬০ বছর বয়সী এক যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST