এস এম মনিরুজ্জামান | স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ নুর বখত মিয়ার উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। পরে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করানো হয়।
জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাতে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের মঞ্চে ওঠার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দায়িত্বশীলদের উপস্থিতিতে এবং ভূরুঙ্গামারী উপজেলা শাখার শুরা সদস্যদের পরামর্শক্রমে ২০২৭–২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মুফতী ওমর ফারুক ফারুকীকে সভাপতি এবং মুফতী এস এম মনিরুজ্জামানকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিসহ দায়িত্বশীলদের শপথ পাঠ করান। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল এবং শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন,
সহ-সভাপতিঃ মোঃ আমজাদ হোসেন, মোঃ জুলহাস উদ্দিন (বিএসসি), মোঃ আমিনুর রহমান (আর্মী), জয়েন্ট সেক্রেটারিঃ এইচ এম নুরুন্নবী হুসাইন, এসিস্ট্যান্ট সেক্রেটারিঃ মাওলানা মুত্তালিব হুসাইন, সাংগঠনিক সম্পাদকঃ হাঃ মুফতী সোহাইল আহমেদ, প্রচার সম্পাদকঃ মাওলানা ছমির উদ্দিন, দফতর সম্পাদকঃ মোঃ শেখ ফরিদ, অর্থ ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ আব্দুর রহমান, দাওয়াহ ও জনশক্তি সম্পাদকঃ মাওলানা রফিকুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকঃ মুফতী রিয়াজুল ইসলাম, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদকঃ মাওলানা সাইদুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদকঃ মোঃ আতিউর রহমান, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকঃ মোঃ সাইদুল ইসলাম, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদকঃ মোঃ মফিজুল ইসলাম, সদস্যঃ মাওলানা হাফিজুর রহমান, মোঃ নূরুল হক, মোঃ আব্দুস সালাম, ইউনুছ আলী, হাফেজ এরশাদুল হক, ক্বারী আবু হানিফ, মোঃ ওমর আলী।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ভূরুঙ্গামারী উপজেলা শাখায় ২০২৭–২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত হবে।


