জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রামের পায়েরখোলা বালিকা বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল এগারোটায় বিদ্যালয়ের হলরুমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথ দীঘি ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর শাহাব উদ্দিন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো: ইমরান হোসেন চৌধুরী ও সহকারী শিক্ষক আহসান হাবীব এর সঞ্চালনায় প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সফিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথ দীঘি ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাকিম,সাবেক ব্যাংকার আবদুল কাইয়ুম,আনোয়ারুল আমিন আরজু,মো: মোস্তফা,অলিউর রহমান রিপন ও শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানের শেষ অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফাতেমা আফরিন এলিন এর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।


