চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙামাটি সদরের কল্যাণপুর এলাকায় অবস্থিত তেন্যাবি পাম্প, স্টেডিয়াম এলাকায় অবস্থিত এসএন পেট্রোলিয়াম এজেন্সি পাম্প ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুহসীন স্টোরস পাম্পে আজকে সকাল ৮টা থেকেই তেল দেওয়া হচ্ছে।
এসময় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট টিম উপস্থিত ছিল। প্রতিটি পাম্পে নিয়োগকৃত ট্যাগ অফিসারও সার্বক্ষণিক উপস্থিত ছিল। সার্বিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও পাম্পের লোকের সাথে কথা হয়। তেন্যাবি পাম্পে ৩০০০ লিটার ডিজেল ও ১৩০০ লিটার অকটেন, এসএন পাম্পে ১১০০০ লিটার ডিজেল এবং মেসার্স মুহসীন স্টোরসে ৫৪৪৫ লিটার ডিজেল ও ৩৪০০ লিটার অকটেন সরবরাহ করা হয়েছে।
এছাড়া বনরূপার হিল ভিউ পাম্প থেকে আজকে তেল দেওয়া হয়নি।
তেল দেওয়ার ক্ষেত্রে সবাইকে কাগজ পত্র যাচাইপূর্বক টোকেন সরবরাহ করা হচ্ছে।
অধিক মূল্যে তেল বিক্রয় বা তেলের মজুদের ব্যাপারে কোনরকম অভিযোগ আসেনি।


