ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার আহ্বান

    admin
    August 13, 2026 2:24 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম জেলা প্রতিনিধি বান্দরবান ঃ

    নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১২ আগস্ট ২০২৬) জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে GPMS-এর আওতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
    সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ, খাল খনন ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসব কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সচেতনতা তৈরির পাশাপাশি নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
    অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) মিজ ডালিয়া ইয়াসমিন। তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং নারী সমাজকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
    বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সরকারি বিভিন্ন সেবা ও উন্নয়ন কর্মসূচি সম্পর্কে নারীদের সচেতন করা গেলে পরিবার, সমাজ ও অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব আরও বিস্তৃত হবে।
    সমাবেশে স্থানীয় নারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। আয়োজনের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST