চাই সুই উ মারমা। রাঙ্গামাটি প্রতিনিধি ।
অদ্য ০৪ এপ্রিল ২০২৬ তারিখ ১১:৩০ ঘটিকায় অধিনায়ক, বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল কর্তৃক বীরপ্রতীক আয়েজ উদ্দিন গেইটের সামনে ছোটহরিণা হতে আগত রাঙ্গামাটিগামী কর্ণফুলী নদী দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ০২টি ইঞ্জিনচালিত নৌকা তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় সর্বমোট ৩০০০ কেজি পপি বীজ (পোস্তদানা) – ৬০ কেজি ওজনের ৫০ বস্তা আটক করা হয়। আটককৃত পোস্তদানার সর্বমোট সিজার মূল্য=১,০৫,০০,০০০/- (এক কোটি পাঁচ লক্ষ) টাকা।
উল্লেখ্য, আটককৃত পপি বীজ (পোস্তদানা) চট্টগ্রাম কাষ্টমস্ অফিসের মাধ্যমে জমা ও ধ্বংসকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিনায়ক, বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


