ঢাকাMonday , 6 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত

    admin
    July 6, 2026 1:33 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়া প্রেসক্লাব এর উদ্যোগে ফলজ বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।

    ৫ জুলাই রবিবার সকাল ১১ টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বরুড়া প্রেসক্লাবের সভাপতি সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি এর সভাপতিত্বে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়, দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার প্রতিনিধি মোঃ ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান ওমর ফারুক, অর্থ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার বরুড়া প্রতিনিধি এমডি আজিজুর রহমান, প্রচার সম্পাদক ও দৈনিক আমার শহর পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন, ক্রিড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার বরুড়া প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য সফিউল্লাহ সুজন, সহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামরুজ্জামান জনি বলেন
    বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে চলমান বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি চলমান রয়েছে
    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী সারাদেশে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে বরুড়া প্রেসক্লাব গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST