ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বান্দরবানে আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলা মৃত্যু

    admin
    September 4, 2025 7:17 pm
    Link Copied!

    উমংনু মারমা , জেলা প্রতিনিধি, বান্দরবান। 

    বান্দরবানের আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্নি পাল (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।

    বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম বাজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মুন্নি পাল খাগড়াছড়ি জেলার রামগড় এলাকায়

     তপন ত্রিপুরার মেয়ে। তবে আলীকদম পশ্চিম বাজার পাড়ার বাসিন্দা বিকাশ পালের সঙ্গে বিয়ের পর থেকে আলীকদমে বসবাস করতেন। 

    পরিবারের সদস্যরা জানান, সকালে মুন্নি পাল মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জার কেবল প্লাগে লাগাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আলীকদম থানার পুলিশ জানায়, নিহতের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST