ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বালিয়াকান্দিতে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনl

    admin
    September 2, 2026 2:05 pm
    Link Copied!

    জুয়েল রানা ,বালিয়াকান্দি ।

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
    এ উপলক্ষে বুধবার (২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকৌশলী রেজওয়ান খান, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন খান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস এবং বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া। এ সময় বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুর জ্জামান লিটন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, মো. আজমল হোসেন, জাহিদুর রহিম মোল্লা, জাকির পাটোয়ারী, জয়নাল আবেদীন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তনু সিকদার সবুজ, ওয়াজেদ আলী, মিজানুর এবং জুয়েল রানা , বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা ‘সময়ের প্রত্যাশা’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST