ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিশ্ব শিক্ষক দিবসে মণিরামপুরে র‍্যালি ও আলোচনা সভা

    admin
    October 5, 2026 9:30 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৫ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির স্থানীয় নেতাকর্মী, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভায় শিক্ষকদের অবদান, শিক্ষার মানোন্নয়ন এবং সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

    বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজের দায়িত্ব অপরিসীম।

    আলোচনা সভা শেষে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষক সমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST