জসিম উদ্দিন
জুড়ী উপজেলা প্রতিনিধি
২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।এরই লক্ষে আজ (০৫ অক্টোবর)২০২৬ সোমবার ছাত্রছাত্রী সচেতন করতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে এক সেমিনার ও বৃক্ষরোপন কর্মসুচির আয়োজন করা হয়।সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর পরিচালনায় এবং সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হিরা,কার্যকরী সদস্য আল আমিন তালুকদার,ফখরুল ইসলাম সুমনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সেমিনারে ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা, যাতায়াত সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এমনকি নিরাপদ সড়ক চাই সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
সেমিনার শেষে বিদ্যালয়ে দুটি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়।


