ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

    admin
    October 5, 2026 5:42 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    সোমবার (৫ অক্টোবর) সকালে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
    গ্রেফতার এসকেন শেখ ও নয়ন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।
    এসআরবি জানায়, এসআরবি-৬ তথ্য প্রযুক্তির সহায়তায় ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করে। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেফতার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
    পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেনকে গ্রেফতার করেন। খবর পেয়ে এসকেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহের গেইটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।
    এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬। আসামিদের থানায় হস্তান্তর করেছে এসআরবি। তাদের আদালতে পাঠানো হবে।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST