ঢাকাMonday , 5 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    admin
    October 5, 2026 9:17 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার
    মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

    ‘শিক্ষকদের পাশে দাঁড়ান : পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বাড়ানো এবং আমাদের ভবিষ্যৎ তৈরি করা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।

    সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের। তবে অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।

    এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ উদ্দিন, জাহাপুর কমলাকান্ত একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হক পাটোয়ারী, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন আহমেদ, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ খান এবং নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বেলাল আহমেদ।

    বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। পাঠ্যবইয়ের জ্ঞান প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

    তারা বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিস্তারের সঙ্গে শিক্ষকদের দায়িত্ব ও চ্যালেঞ্জও বাড়ছে। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    বক্তারা আরও বলেন, শিক্ষকদের সম্মান ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা কেবল শিক্ষকদের অধিকার রক্ষার বিষয় নয়; এটি একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

    আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST