ঢাকাSaturday , 4 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মণিরামপুরে বিদ্যুৎ সেবায় চরম ভোগান্তি: ‘তামাশায়’ পরিণত যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২

    admin
    April 4, 2026 6:41 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-

    যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎ সেবার নামে যেন এক ধরনের তামাশা চলছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (সদর দপ্তর, মণিরামপুর)-এর অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণে প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

    ‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিনের পর দিন হঠাৎ করে বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কখন আসবে তারও কোনো নির্দিষ্ট সময় নেই। এতে করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম, এমনকি ঘরোয়া স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

    ‎একাধিক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যুৎ যেন এখন ভাগ্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। কখন থাকবে, কখন যাবে-কেউ জানে না। অথচ মাস শেষে বিল দিতে একদিনও দেরি হলে জরিমানা গুনতে হয়!

    ‎বিশেষ করে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থদের চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। ফ্যান ও পানির মোটর বন্ধ থাকায় অনেক এলাকায় পানির সংকটও দেখা দিয়েছে।

    ‎এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় তাদের দোকানপাটে বিক্রি কমে গেছে, অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিক্ষার্থীরাও রাতে পড়ালেখা করতে পারছে না।

    ‎অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সন্তোষজনক কোনো সমাধান বা জবাব পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রে অভিযোগ উপেক্ষা করা হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।

    ‎এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং সেবার মান নিশ্চিত করতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

    ‎স্থানীয়দের দাবি, “বিদ্যুৎ সেবা নিশ্চিত করুন, নয়তো এই অব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST