ঢাকাMonday , 9 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মদনে দাঁড়িপাল্লার বিশাল মিছিল

    admin
    February 9, 2026 6:29 pm
    Link Copied!

    জাকির আহমেদ মদন (নেত্রকোনা): প্রতিনিধিঃ

    নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে দাঁড়িপাল্লার বিশাল মিছিল।

    আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) মদন উপজেলার পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদারের উপস্থিতিতে দাঁড়িপাল্লা প্রতীকের এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

    এ নিয়ে স্থানীয় সচেতন মহল বলছেন, আমাদের এতদিন ধারণা ছিলো মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিএনপির হেভিওয়েট প্রার্থী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। কিন্তু আজ সোমবার মদন পৌর শহরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার বিশাল মিছিল এবং মিছিলে জনসাধারণের স্বতঃস্ফূর্ততা বিএনপি নেতাদের কপালে ভাজ ফেলার কথা। এছাড়াও রোববার খালিয়াজুরীতে দাঁড়িপাল্লার মিছিলে মানুষের ব্যাপক উপস্থিতি এবং শনিবার মোহনগঞ্জে জামায়াত ইসলামীর নির্বাচনী জনসভায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো।

    মদন উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম বলেন, মাঠে ময়দানে আমাদের কর্মীদের একটি দলের নেতারা বিভিন্ন ভাবে চাপে রেখেছে। আমাদের কর্মীদের তারা যত বেশি ভয় দেখাচ্ছে দাঁড়িপাল্লার ভোট তত বাড়ছে। আমাদের পরিশ্রম বৃথা যাবে না ইনশাল্লাহ। আমরা ১২ তারিখ এর সুফল পাবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST