মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক বরগুনা’র ২০২৬–২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেএম ইমরান হোসেন মনিরকে সভাপতি এবং দৈনিক দিগন্তর-এর বার্তা সম্পাদক ও গ্রীন টিভির প্রতিনিধি আবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার রাকিবুল ইসলাম বাঁধন নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আল আমিন জোমাদ্দার, প্রচার সম্পাদক আমেনা, রক্তদান সম্পাদক রিয়াজুল ইসলাম ও নির্বাহী সদস্য এম মাহদী হাসান আল হাদী।
নবনির্বাচিত সভাপতি জেএম ইমরান হোসেন মনির বলেন, দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।
সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন রক্তদান সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি। নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সবার সহযোগিতা চান।


