ঢাকাWednesday , 17 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যৌথবাহিনির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    admin
    September 17, 2025 3:08 pm
    Link Copied!

    গোলাম সারোয়ার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
    মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    আটককৃত মাদক ব্যবসায়ী শিল্পী আক্তার (৩৮) হোমনা উপজেলার মনিপুর গ্রামের নজরুল ইসলাম প্রকাশে নুর ইসলামের স্ত্রী। বর্তমানে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় বসবাস করতেন।

    জানা যায়, মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় সরকারি হাসপাতালের পেছনে মঙ্গলবার মধ্যরাতে মাদক উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় শিল্পী আক্তারকে ১৯৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

    মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST