এইচ আর ফয়সাল, সাভার থেকে//
সাভারে রাজাশন কলাবাগান ক্লাব জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট – ২০২৫ আসর ১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো : ওহাব আলী
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাজী মো : সেলিম মিয়া তিনি বলেন যুবসমাজের সাথে আমি সবসময় আছি , সবাই যেন খেলাধুলায় অংশগ্রহণ করতে সেই চেস্টা অব্যাহত রাখবো।
তিনি আরও বলেন সমাজে যাতে কোনও ধরনের অশান্তি অরাজকতা না ঘটে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী ও ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জনাব মেহেদী রানা শহীদ তিনি বলেন খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ করতে চাই যুবসমাজ যাতে কোনভাবেই মাদক ইভটিজিং অনৈতিক বা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে না পরে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুবসমাজ যেন সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয় সেজন্য তাদেরকে উৎসাহিত করা। তিনি আরও বলেন যারা মাদকের সাথে জড়িয়ে পড়েছে তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই প্রত্যাশায় আমরা খেলাধুলার আয়োজন করেছি। আমরা আগামীর বাংলাদেশে সুন্দর সুশীল যুবসমাজ দেখতে চাই।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী মো : মামুন হোসেন,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিয়াজুল ইসলাম জয়,
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরাব হোসেন আশিক
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন তানভীর এলিভেন বনাম রাজাশন ব্রাদার্স ক্লাব।উক্ত ম্যাচটি ০-০ গোলে ড্র হয় । এরপর পেনাল্টির মাধ্যমে চ্যাম্পিয়ন হয় রাজাশন ব্রাদার্স ক্লাব এবং এবং রানার্স আপ হয় তানভীর এলিভেন


