সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর ইয়াংছা–বধুরঝিরী টার্নিং পয়েন্টে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লামার উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. এনামকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

