বাউফল (পটুয়াখালী), ১৪ এপ্রিল ১৪৩৩ বঙ্গাব্দ:
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনে বাউফলে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
দিবসটি উপলক্ষে সকালে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পারি।”
দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার পান্তা ভাত, রুই মাছ, পাঙ্গাস মাছ ও বিভিন্ন ধরনের ভর্তা। পাশাপাশি পরিবেশিত হয় নববর্ষের গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাউফল নার্সিং ইনস্টিটিউট, বাউফল মাধ্যমিক বিদ্যালয়, বাউফল বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও ।
সার্বিকভাবে উৎসবমুখর পরিবেশে বাউফলবাসী বাংলা নববর্ষকে বরণ করে


