ঢাকাSunday , 12 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরের সোনারমোড়ে সরকারি সড়ক দখল, যান চলাচলে চরম ভোগান্তি

    admin
    April 12, 2026 1:39 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৮নং ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর সোনারমোড় মাছের সেট বাজার সংলগ্ন সরকারি প্রধান সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় বাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে। এতে করে শ্যামনগর-ভেটখালি-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সড়কটি সংস্কার ও প্রশস্ত করার পর থেকেই রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা শুরু করেন কিছু ব্যবসায়ী। ফলে সড়কের কার্যকর প্রস্থ কমে গিয়ে যানজট ও চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।
    এ সড়কটি দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা পর্যটকদের যানবাহন চলাচল করে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে এমন অবৈধ দখলের কারণে পর্যটকরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
    এদিকে, সড়ক দখলের কারণে পথচারী, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তা পারাপারের সময় চরম ঝুঁকিতে পড়ছে। স্থানীয়রা জানান, প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে এবং অনেক সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST