মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী–
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুশ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় সেনবাগ গণমিলনায়তন হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেনবাগ বাজারে একটি বর্ণাঢ্য জশনে জুলুশ (র্যালি) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌকারা দরবার শরীফের শাহজাদা-পীর সাহেব ও মৌকারা দারুসসুন্নাত নেছা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ।
আলোচনা সভায় মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হোসেন, নূরুল হুদা শাহজাহান, মমিন উল্ল্যাহ (ভিপি মানিক), ওলি ভূইয়া,এয়াছিন আলী বাবর, আবুল কালাম, মোজাম্মেল হোসেন, গাজী আহসান, যুবরাজ, জীবনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক, আহলে সুন্নাত ওয়াল জামায়াত, সেনবাগ উপজেলা।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান মেহমান মাওলানা শাহ মুহাম্মাদ মাসউদ শাহজাদা। মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
পরে সেনবাগ বাজারে জশনে জুলুশের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মী, আলেম-ওলামা সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী, নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।


