ঢাকাSunday , 18 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জেলা পুলিশ নীলফামারীর কল্যাণ সভা অনুষ্ঠিত

    admin
    January 18, 2026 11:13 pm
    Link Copied!

    মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি

    জেলা পুলিশ নীলফামারীর উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ১০টা ০০ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। সভায় পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

    এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র) র‍্যাঙ্ক ব্যাজ পরিধান করান এবং তাদের দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পেশাগত কাজ সম্পাদনের আহ্বান জানান।

    কল্যাণ সভা শেষে দুপুর ১২টা ০০ মিনিটে নীলফামারী পুলিশ অফিসের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST