ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ

    admin
    January 31, 2026 9:42 pm
    Link Copied!

    অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়েনের ৫ ও ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
    ধানের শীষ মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের পক্ষে উপজেলা বিএনপির সহ সভাপতি ও বাঙ্গালপাড়া ইউননিয়ন বিএনপির আহ্বায়ক মুর্শেদ-ই-কামালের নেতৃত্বে আজ (শনিবার) বিকালে এ গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়।
    এসময় উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া বিএনপি যুগ্নআহ্বায়ক ফরহাদ আহম্মেদ রাশিদ,শাহাব উদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জয়,ত্রান ও পূর্ন বাসন সম্পাদক আক্কাছ আলী আকাশ, বিএনপি নেতা আবুল কাশেম, শওকত আলম, মেনু মিয়া, মানিক মিয়া, সুমন মিয়া, আতিক মিয়া, হারুন মিয়া, রাজু মিয়া, আঙ্গুর মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
    এ সময় নেতারা বলেন, দেশের মানুষ আজ ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অষ্টগ্রামকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট চান। তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST