ঢাকাThursday , 2 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অষ্টগ্রামে ৯৮ পিচ ইয়াবাসহ আটক ৩

    admin
    April 2, 2026 4:38 pm
    Link Copied!

    ‎‎অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
    ‎
    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ৯৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ‎
    ‎অষ্টগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায় , ১ এপ্রিল রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদমপুর ইউনিয়নের বালুরচর এলাকায় জনৈক রাজিয়া খাতুনের বাড়ির সংলগ্ন বেড়িবাঁধের পূর্ব পাশে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে লিপ্ত রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার অফিসার ইনচার্জ রিপন কুমার পালকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করেন। অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায় ।

    ‎আটককৃতরা হলেন-আদমপুর রগাহাটীর সুমন আলীর ছেলে মুনসুর আহম্মেদ (৩৮), নুরপুর, জামালপুরহাটির সরাজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫),‎কৈরাইলের জজ মিয়ার ছেলে আব্দুল আলী (৪২)‎
    ‎
    ‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন বলেন,
    ‎“মাদকের বিরুদ্ধে অষ্টগ্রাম থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।”আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST