জুড়ী প্রতিনিধি//
সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটি জুড়ী ইউনিট উদ্যোগে এবং এক্সপার্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সেইভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির সহকারি পরিচালক মাহমুদা আক্তার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,এক্সপার্ট হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক আব্দুল সাত্তার, কেন্দ্রীয় প্রচার সম্পাদ মোঃ শাহাব উদ্দিন,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, জুড়ী ইউনিটের সভাপতি সাব্বির আহমদ,সহ সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রাজিব, সহ-সাধারণ সম্পাদক এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাইনুল ইসলাম, অর্থ সম্পাদক পারভেজ মোশাররফ, সহ-অর্থ সম্পাদক আবু সুফিয়ান, রক্ত ব্যবস্থাপনা সম্পাদক এস.এ. সজিব এবং সদস্য কামাল হোসেন, সাকিব আহমদ, জুবায়ের আহমদ ও নাছিমা আক্তার,রোভার স্কাউট তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে সংগঠনটি ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৭ টি ক্যাম্পেইনের আয়োজন করেছে এবং বাংলাদেশের ৪২টি জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।বর্তমানে প্রায় ৪০ হাজার রক্ত ডোনেটের মাধ্যমে মানুষের পাশে দাড়িয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দও সার্বিকভাবে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


