ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে আগুন সন্ত্রাস নৈরাজ্যর প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল ও তরুনদলের বিক্ষোভ মিছিল।।

    admin
    November 15, 2026 6:07 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সারাদেশে আওয়ামী
    লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের নেতাকর্মীরা।
    রবিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
    মিছিলটি উপজেলার বাবলাতলা মোড় সংলগ্ন নগর ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
    এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
    মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম এবং তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক।
    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শ্যামনগরে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছেন।
    তাঁরা আরও বলেন, শ্যামনগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে তাঁরা রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST