ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জে শহীদ হাদী চত্বরের ব্যানার ভেঙে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামফলক, উত্তপ্ত ক্যাম্পাস

    admin
    November 15, 2026 8:38 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘শহীদ হাদী চত্বর’-এর ব্যানার খুলে পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। পরে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে নতুন ব্যানার টাঙিয়ে দেন স্থানীয় সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী।

    রোববার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

    ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, মিছিল ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের মধ্যেই। ওই দিন শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর, সরকারি কলেজের নামফলক পরিবর্তন এবং প্রেসক্লাবের সামনে সহিংসতার ঘটনাও ঘটে।

    তবে হাদী চত্বরের ব্যানার সরানোর ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের বক্তব্য কিছুটা ভিন্ন। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দাবি, এটি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নয়। গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতিতে ক্যাম্পাসে সম্ভাব্য হামলা বা সংঘাত এড়াতেই তাঁরা আগাম ব্যানারটি সরিয়েছেন। তাঁদের ভাষ্য, ক্যাম্পাসে কোনো রক্তপাত বা অপ্রীতিকর ঘটনা তাঁরা চান না।

    এদিকে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে টাঙানো নতুন ব্যানারটিও পরে কয়েকজন শিক্ষার্থী খুলে ফেলেন। এ সময় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকদের উপস্থিতি এবং দুই পক্ষের মধ্যে উত্তপ্ত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST