মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপদ্রব্য পুশ করা চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা।
মাছের গুণগত মান বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



