ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ার রুমি বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার, দায়িত্ব পালন করলেন উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫ এ”

    admin
    September 1, 2025 3:34 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান, কুলাউড়া প্রতিনিধি/

    কুলাউড়ার গর্ব, মোছা: জামিলা আক্তার রুমি বেগম জন্ম ও বেড়ে ওঠা কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায়। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহী রুমি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিসিয়াল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

    রবিবার অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় BD BOYS U-15 বনাম BD WOMEN RED দল। এ খেলায় দায়িত্ব পালন করেন রুমি। নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য মাঠে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন।

    বিসিবি’র অনুমোদিত আম্পায়ার হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেটে নারীদের অবদান আরও দৃশ্যমান করে তুলেছেন।

    স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, কুলাউড়ার সন্তান রুমি শুধু কুলাউড়া নয়, পুরো মৌলভীবাজারের জন্যই এক বিশাল গর্ব। তার এ অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে।

    রুমি নিজেও ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন ব্যক্ত করেছেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST