আনিসুর রহমান মানিক, পঞ্চগড় থেকে//
রবিবার চেম্বার অফ কমার্স হলরুমে বিকেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় পৌর শাখার উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা ছিলেন ডা. মফিদুল আলম খান, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ উল্লাহ ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক; এডভোকেট জাকির হোসেন জুয়েল, সহ-আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।
সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন তাপস, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব, পঞ্চগড় স্বেচ্ছাসেবক দল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “১৭ বছরের জেল-নির্যাতন সহ্য করা নিবেদিত নেতাদের যথাযথ মূল্যায়ন ও তাদের পদ-পদবীর সম্মান নিশ্চিত করতে হবে।” তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।



