ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুমিল্লায় স্মার্ট হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেলেন ২ হাজার দরিদ্র মানুষ

    admin
    September 20, 2025 5:56 pm
    Link Copied!

    মোঃ গোলাম সারওয়ার , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি//

    কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা স্মার্ট হেলথ ক্যাম্পের মাধ্যম বিনামূল্যে উপজেলার দরিদ্র শ্রেণি পেশার ২হাজার মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
    শনিবার ২০শে সেপ্টেম্বর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের আয়োজন করে ফিউচার মুরাদনগর নামের একটি সেবা মূলক সংগঠন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই তরুন ব্যবসায়ী কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা, জেসিআই লোকালের প্রেসিডেন্ট, ক্রোয়েশিয়া বাংলাদেশের কনসিল জেনারেল কাজী শাহ মোজাক্কের আহম্মেদুল হক (ইসমাম)।

    ফিউচার মুরাদনগরের প্রতিষ্ঠাতা
    ও পরিচালক নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ তৌফিক মীর। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান ইয়াসিন, গোলাম দস্তগীর রাসেল, মাসুম ভূইয়া, নুরুল আমিন, রুহুল আমিন, অলিউর রহমানসহ ফিউচার মুরাদনগর সংগঠনের সকল সদস্যরা।

    জেসিআই ও ফিউচার মুরাদনগরের আয়োজনে মুরাদনগর উপজেলার দুই সহস্রাধিক নারীপুরুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসক সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ৬টি মেডিকেল টিম দিনব্যাপী এই হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST