ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • BMCCI’র নতুন বোর্ডে পরিচালক নির্বাচিত হলেন ডা. লকিয়ত উল্যাহ

    admin
    August 30, 2026 6:18 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BMCCI)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন বোর্ডে পরিচালক (Director) হিসেবে নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. লকিয়ত উল্যাহ।

    তার এ গুরুত্বপূর্ণ অর্জনে কুমিল্লা চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা।

    ডা. লকিয়ত উল্যাহর BMCCI-এর পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়াকে শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নিজ এলাকা ও গ্রামের জন্যও গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, তার মেধা, দক্ষতা, দীর্ঘ অভিজ্ঞতা ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে BMCCI-এর কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

    অনেকে ফেসবুকে অভিনন্দন বার্তায় বলেন ডা. লকিয়ত উল্যাহর এই অর্জন কুলাসার গ্রামের নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। নিজ এলাকার একজন কৃতী সন্তান আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় কুলাসারবাসী আনন্দিত ও গর্বিত।

    শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ডা. লকিয়ত উল্যাহ সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

    তার এই নতুন দায়িত্ব সফল ও কল্যাণময় হোক—এ কামনা করে শুভাকাঙ্ক্ষীরা বলেন, “আপনার এই অর্জনে আমরা গর্বিত, গর্বিত আমাদের কুলাসার গ্রাম।”
    সাংবাদিক ও সমাজকর্মী মিডিয়া আলোচক এ এফ এম রাসেল পাটোয়ারী তাকে ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানান।

    এ সময় মহান আল্লাহর কাছে তার দায়িত্ব সহজ করা এবং দেশ ও মানুষের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার তৌফিক কামনা করা হয়।উল্লেখ্য যে ডা: লকিয়ত উল্যাহ মিলন দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বায়ো ফর্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST