ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‘এ্যাব’র উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোঃ সহিদুজ্জামান

    admin
    September 16, 2025 9:14 pm
    Link Copied!

    এম কে হাসান,কক্সবাজার থে‌কে//

    জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটির পাশাপাশি সংগঠনটির ৩৫ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা মন্ডলীর ওই কমিটিতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানকে ১৭ নাম্বারে রাখা হয়েছে। প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেনকে উপদেষ্টা মন্ডলীর কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

    এছাড়াও প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে আহবায়ক করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

    গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই দুই টা কমিটি ঘোষণা দেয়া হয়।

    প্রসঙ্গত, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি একই আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের আপন ছোট ভাই এবং তৎকালিন পাকিস্তান সরকারের কেন্দ্রীয় শ্রম মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) মৌলভী ফরিদ আহমেদের ছোট সন্তান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST