ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

    admin
    October 9, 2026 6:12 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা)

    ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোজ হওয়ার ৩ দিন পর কুলাউড়া উপজেলার কটারকোনা রেল রেললাইনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে। নিহত যুবক জুবায়ের ইসলাম জুবেল (২৩) কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের বাসিন্দা। রেলওয়ে থানা সুত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর রাতে ঢাকা বিমানবন্দর (এয়ারপোর্ট) রেলওয়ে স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত আনুমানিক ৭টার দিকে ট্রেনটি ভৈরব এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

    যথাসময়ে বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাঁকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের নম্বর দিয়ে আকুতি জানান স্বজনেরা। অবশেষে দীর্ঘ উৎকণ্ঠা ও খোঁজাখুঁজির পর শুক্রবার শুক্রবা কুলাউড়ার কটারকোনা এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
    কুলাউড়া থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্ব্রর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST