জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
২৭ এপ্রিল ( সোমবার) চৌদ্দগ্রামের গুনবতীর স্থানীয় একটি বাড়িতে মাদক নির্মূলে আমাদের করনীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কর্তাম ক্রীড়া চক্রের ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক মানবিক চিকিৎসক ও সমাজসেবক ডা. মঞ্জুর আহমেদ সাকির সভাপতিত্বে উক্ত গোলটেবিল আলোচনা সভায় আলোচনা রাখেন কর্তাম ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য প্রধান নির্বাহী আশরাফুর রহমান বাবলু,,কর্তাম ক্রীড়া চক্রের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার আলি হায়দার মেশকাত,,ইউনুস আলি বিপ্লব, ডা. তারিকুল ইসলাম হৃদয়, ইকবাল হোসেন সাগর, মোহাম্মদ মোস্তফা, রাকিব হোসেন সহ ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ।
উক্ত আলোচনা সভা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন কর্তাম ক্রীড়া চক্রের সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার সাফায়েত হোসেন লিখন, রাজু আহমেদ, মোহাম্মদ হাসান, ইজাজ আহমেদ , আরমান হোসেন সহ অন্যান্য সদস্য বৃন্দ।
আলোচনা সভায় যে সব পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয়: ১. ধুমপান ও মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা তৈরী করা। এই লক্ষ্যে র্যালি , বিভিন্ন শ্রেনী পেশার মানুষ কে নিয়ে আলোচনা সভা , মসজিদে জুমার খুৎবায় আলোচনা করা। ২. সমাজের মাদকাসক্তদের তালিকা তৈরী করা। এবং তাদেরকে মোটিভেশান ও কাউন্সিলিং অব্যাহত রাখা। ৩. মাদক বিক্রেতাদের তালিকা তৈরী করা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা। ৪. পারিবারিক সচেতনতা তৈরি করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা। ৫. গ্রামের মাদক স্পষ্ট গুলো চিহ্নিত করা এবং নিয়মিত অভিযান পরিচালনা করা।৬. তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা।৭.গ্রামের চলাচলের প্রত্যেকটি রাস্তায় রাতের বেলায় লাইটিং নিশ্চিত করা। ৯ . অতিরিক্ত আসক্তি ব্যাক্তিদের পরিবারের সহায়তায় রিহ্যাবে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। ১০ . মাদকাসক্ত ব্যক্তি এবং মাদক বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং সামাজিক শাস্তি নিশ্চিত করা।


