জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
চৌদ্দগ্রাম গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে “প্রেরণার জুলাই” শীর্ষক আলোচনা সভা , চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত।
৪ই আগষ্ট মঙ্গলবার গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শরিফ উল্লাহ মিশাল।
এতে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শাখার ছাত্রশিবিরের সেক্রেটারি আবির, গুণবতী ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি নাবিল ফরায়েজি সহ অন্যান্য অতিথি এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার ছাত্র ছাত্রীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৬ষ্ঠ , ৭ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য “জুলাই গণ অভ্যুত্থান” বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য “জুলাইয়ের প্রাপ্তি ও প্রত্যাশা” বিষয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়।
আজ সকাল ১০ টা দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা গুলো অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ থেকে ১ টা পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে “প্রেরণার জুলাই শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


