ঢাকাSaturday , 15 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে সেলিমুজ্জামানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    November 15, 2025 6:45 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ-১(কাশিয়ানী- মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত সেলিমুজ্জামান সেলিমের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    শনিবার(১৫’নভেম্বর) কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা-উপজেলার কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়া, প্রিন্ট পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন।

    এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বন্যার্ঢ রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

    তিনি আরো বলেন দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

    সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন ধরে কাশিয়ানী- মুকসুদপুর উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিলোনা। ফলে সাংগঠনিক ভাবে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় ছিলাম। বর্তমানে সাংগঠনিক পূর্ণাঙ্গ কমিটি ও দলীয় কার্যক্রম সম্পুর্ণ হয়েছে। 

    তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক মুক্ত সমাজ গড়তে তিনি অগ্রগতি ভূমিকা পালন করবেন। বেকার সমস্যা দূরীকরণে আকীজ গ্রুপের ন্যায় বিসিক শিল্প নগরী গড়ে তোলা হবে। বিগত বছরের এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফলাফল বিপর্যয়ের কারন খুজে বের করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ৮-১০ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়ছে। ইন-শা-আল্লাহ আগামী বছর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও ফলাফলের উন্নয়ন হবে। বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে সাংবাদিকদের সংবাদ প্রকাশের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। এসময় জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST