মো:ফারুক আহমেদ (ঘাটাইল )
টাংগাইলের ঘাটাইলে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের টেপি কুশারিয়া এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান মরদেহটি পচে গলে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিক ভাবে নিহত ব্যাক্তি নারী নাকি পুরুষ তা সনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য টাংগাইল পাঠানো হয়েছে।
এ সময় মরদেহর পাশ থেকে একটি ব্যাগ সাদৃশ্য বস্তুু উদ্ধার করে পুলিশ।
ঘটনার সততা নিশ্চিত করে ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান ডিএনএ পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ ও নিহত ব্যাক্তি নারী নাকি পুরুষ জানাযাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



