ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘাটাইলে চুরি ডাকাতি, নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ।

    admin
    September 26, 2026 1:13 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

    টাংগাইল সদর থেকে ২৮ কিলোমিটার দূরে সমতল ও পাহাড়ঘেরা ঘাটাইল উপজেলা, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গড়ে ওঠা প্রায় ৬লাখ মানুষের এই জনপদ এক সময় পরিচিত ছিলো শান্ত স্নিগ্ধ পরিবেশের জন্য, কিন্তুু সেই চেনা ঘাটাইল এখন রাত নামলেই বদলে যায় দৃশ্যপট। সন্ধ্যার পর মানুষের মনে জাগে অজানা শংঙ্কা, দরজা জানালা বন্ধ করেও কাটেনা আতংক। একের পর এক চুরি ডাকাতির ঘটনায় নিরাপত্তা হীনতায় দিন কাটচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে মাত্র এক সপ্তাহে দুইটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতংক আরো ঘনীভূত হয়েছে। তবে পুলিশ বলছে চুরি ডাকাতি রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দিনের আলোয় প্রাণচাঞ্চল ঘাটাইলের সড়কে মানুষের চলাচল স্বাভাবিক, কিন্তুু সূর্য ডুবলেই যেন বদলে যায় সেই চিত্র। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতি রাতেই চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে দুইটি ইট ভাটায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নতুন করে আতংক ছড়িয়ে পড়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে কখনো চেতনানাশক প্রয়োগ করে টাকা ও মূল্যবান সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। পাহাড়, নির্জন এলাকা ও গ্রামীণ সড়কের কারণে অপরাধীরা সহজেই এক এলাকা থেকে অন্য এলাকায় সরে যতে পারে। একটি ঘটনার আতংক কাটতে না কাটতেই সামনে আসছে আরেকটি ঘটনা, ফলে মানুষের নিরাপত্তা আর আস্থার জায়গা ভেঙে পড়েছে। অনেক পরিবার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করেও পাচ্ছেন না নিশ্চিত ঘুমানোর নিরাপত্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ভবিষ্যতে চুরি ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। ফৌজিয়া হাবিব খান অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল, টাংগাইল। শান্ত জনপদ হিসেবে পরিচিত ঘাটাইলে একের পর এক চুরি ডাকাতির ঘটনায় জনমনে বাড়ছে আতংক। রাত নামলেই অনেক পরিবার দরজা জানালা বন্ধ করেও নিরাপত্তা নিয়ে শংকায় থাকছে। এমন পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্ন একটাই অপরাধীদের লাগাম টানতে প্রশাসন কবে নিবে দৃশ্যমান, কার্যকর ও কঠোর পদক্ষেপ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST