ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রামে আল মক্কা ট্রাভেলসের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    admin
    April 15, 2026 8:03 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে প্রতি বছরের ন্যায় এবারও আল মক্কা ট্রাভেলস্ ও আল মদিনা ট্রাভেলস্ এন্ড হজ¦ কাফেলার উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুন্সিরহাট বাজারস্থ আলিফ রেষ্টুরেন্টের হলরুমে কর্মশালায় প্রশিক্ষণ দেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব মুফতি মোঃ খোরশেদ আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুস সাত্তার। আল মক্কা ট্রাভেলসের পরিচালক সামছুল আলমের ব্যবস্থাপনায় কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, সেলিম মহুরী, মোঃ ইলিয়াছ, মোঃ ইউসুফ, দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা চলতি বছরের মে অনুষ্ঠিতব্য হজে¦র হাজীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে হাজীদের মাঝে হজ্বের প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরন করা হয়। আল মক্কা ও আল মদিনা ট্রাভেলস্ এন্ড হজ¦ কাফেলার হাজীগন আগামী ২০ এপ্রিল সৌদিআরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST